সারাদেশ

সিলেটের একই ফার্মেসিতে ৫০ ধরণের মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর একই ফার্মেসীতে ৫০ ধরণের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। টিলাগড়ের শাহ কবির ড্রাগ হাউস নামক ঐ ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফার্মেসীটির বিরুদ্ধে এধরণের ওষুধ ব্যবসার অভিযোগ পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে জানান।

অভিযানকালে একই এলাকার দয়াল স্টোর নামক মুদি দোকানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ পণ্য। দোকানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মাসুদ জানিয়েছেন, প্রতিদিনের মতো বিভিন্ন এলাকায় দোকান ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অধিদপ্তর মোট তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা