সারাদেশ

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় পৌরসভার সোতাশী গ্রামে রেলগেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা আত্মহত্যা করেন।

কাটা পড়া প্রেমিকের নাম মো. ফজলের রহমান (১৯)। সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে ও মেয়েটির নাম ফারজানা আক্তার মুক্তা (১৮)। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দোগাছি গ্রামের আলী আকবর ওরফে আলিবার শেখের মেয়ে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফজলের রহমান প্রেমের টানে লালমনিরহাট থেকে ছুটে আসে প্রেমিকার নিকট। কিন্তু প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেয়ায় এই প্রেমিক যুগলের আত্মহুতি বলে এলাকাবাসীর ধারণা।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রাজবাড়ি রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মৃতদেহ দু’টি বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা