সারাদেশ

আনোয়ারায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

জাহেদ মঞ্জু, চট্টগ্রাম : চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনহীন একটি ক্লিনিক ও একটি ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা করে েদিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক নামে এই দুই প্রতিষ্টানকে সীলগালা করা হয়। অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন ও ডাঃ সাদ্দাম হোসেন।

অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, “আমাদের কাছে যত্রতত্র আনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে এবং এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে আজকে (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে, বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিকে স্বাস্থ্য সেবার পর্যাপ্ত উপকরণ এবং অনুমোদন না থাকার কারণে ওই প্রতিষ্ঠান দুটি সীলগালা করা হয়।”

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা