সারাদেশ

ছেলের হাতে মায়ের প্রেমিক খুন, ৬ বসতঘরে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে মায়ের পরকীয়ার জের ধরে ছেলের হাতে জাহিদ মীর (২০) নামের এক প্রেমিক খুন হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এদিকে খুনের ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছে। এ নিয়ে প্রবাসীর ছেলে ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

শনিবার দিবাগত রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়। এ সময় জাহিদকে প্রবাসীর ছেলে বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে বসে প্রবাসীর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দিবাগত রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুর খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে করে সমস্ত ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে সোমবার (১৬ নভেম্বর ) সকালে থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।

নিহতের ভাবি পিপাষা বেগম বলেন, বিয়ে অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেছে প্রবাসীর ছেলে ও তার লোকজন। আমরা তাদের সঠিক বিচার চাই।

নিহতের ভাই আসাদ মীর বলেন, হত্যাকারী প্রবাসীর ছেলের মামার প্রভাবেই আমার ভাইকে খুন করা হয়েছে। তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্তদের কাউকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, হত্যার ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা