সারাদেশ

নওগাঁর মান্দায় বাড়িতে ঢুকে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মান্দায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আমান মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ভোলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমান মোল্লার বাড়ি উপজেলার মৈনম-বর্দ্দপুর মোল্লা পাড়া এলাকায়। তিনি একজন তরকারি ব্যবসায়ী। শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুর বাবা-মা সেলাই মেশিন মেরামত করতে নওগাঁ শহরে যান। তারা দুই বোন বাড়িতে খেলা করছিল। সোমবার দুপুর ২টার দিকে বৃদ্ধা আমান মোল্লা লাউ কেনার জন্য তাদের বাড়িতে গিয়ে তার মায়ের নাম ধরে ডাকছিলেন। ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ছোট বোনকে বাড়ির বাইরে যেতে বলে শিশুটিকে ঘরে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় আরেক প্রতিবেশী শিশুটির মাকে ডাকতে গিয়ে দেখেন বাড়ির দরজা খোলা এবং ঘরের ভেতরে শিশুটির চিৎকার শোনেন। প্রতিবেশীকে দেখে বৃদ্ধ আমান মোল্লা সটকে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন এবং এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে আমান মোল্লাকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামি আমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা