সারাদেশ

মানিকছড়িতে বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কাটা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালীন আমন ধানের জাত বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠান-২০ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভোলাছোলা বিলে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুমন গুপ্ত’র সঞ্চলনায় এবং কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজা আলী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের খাগড়াছড়ি’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এ.বি.এম শফিউল আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও সাংবাদিক মো. ইসমাইল হোসেন ও কৃষক প্রতিনিধি কংচাইরী মারমা প্রমূখ।

কর্মসূচীর শুরুতে অতিথি’রা বিনা ধান-১৬ এর ফসল কাটেন। এ সময় তারা বিনার উৎপাদিত ধান দেখে সন্তুোষ প্রকাশ করেন। পরে ভোলাছোলা বাজারে সমবেত কৃষকদের নিয়ে অনুষ্টিত হয় মাঠ দিবসের অনুষ্ঠান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ।

পরে বিনা’র উপকেন্দ্র খাগড়াছড়ি’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এ.বি.এম শফিউল আলম ও উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজা আলী কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি প্রধান বাংলাদেশের প্রাণ হলো কৃষক। কৃষক বাঁচলে, দেশ বাঁজবে আর খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে জাতি। তাই কৃষক ভাই’রা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালীন আমন ধানের জাত বিনাধান-১৬, বিনাধান-১৯ এবং বিনা সরিষা-৯ সহ নতুন নতুন উদ্ভাবিত বীজ রোপন করে বেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। হেক্টর প্রতি সাড়ে ৫ টন ধান উৎপাদন কেবল বিনা’র পক্ষেই সম্ভব। অন্য কোন জাতের ধানে অল্প সময়ে এটা সম্ভব না।

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা