সারাদেশ

খুলনায় জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় পালিত হলো সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ বার্ষিকী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) কার্যালয় প্রাঙ্গণে বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্রগ্রামের র‌্যাব-৭ এর জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠান হতে অনলাইনে খুলনা র‌্যাব আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ার পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন মৌয়াল-চাষী-বণিক জাতীয় জোটের সভাপতি সৈয়দ মঈনুল আনোয়ার এবং মৎসজীবী সমবায় সমিতির আহবায়ক মোল্লা শামসুর রহমান।

এর আগে এ অনুষ্ঠানে সুন্দরবনের মৎসজীবী ও মৌয়ালদের পক্ষ হতে র‌্যাব মহাপরিদর্শককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ। এ ছাড়াও মৌয়াল ও মৎসজীবীদের পক্ষ হতে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ ও র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামকে এবং সাংবাদিক সোহাগ দেওয়ানকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সরকারি কর্মকর্তা, সাবেক বনদস্যু ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা