সারাদেশ

সিলেটে ট্রাফিকের অভিযানে ১০৭ যানবাহন আটক, ৪৯ মামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দ্বিতীয় দিনের অভিযানে মোট ১০৭টি যানবাহন আটক ও ৪৯টি মামলা দাখিল করেছে।

আটক যানবাহনগুলোর মধ্যে ৪২টি নিবন্ধনকৃত সিএনজিচালিত অটোরিকশা, ১০টি বাইরে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা, ৩৬টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ১২টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ মোট ১০৩টিকে ডাম্পিং করা হয়।

মহানগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন (২০১৮) বাস্তবায়নের লক্ষ্যেই এসএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়। বিশেষ এ অভিযানের জন্য মোট চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সেগুলো হচ্ছে তেমুখী বাইপাস, লাক্কাতুড়া বাজার, সুরমা বাইপাস, আলমপুর পুলিশ ফাঁড়ি, পারাইরচক পয়েন্ট, আম্বরখানা ও শেখঘাট পয়েন্ট।

এ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ উপলক্ষে এসএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে দুটি সেক্টরে পয়েন্টগুলো ভাগ করা হয়েছে। অভিযানে ত্রিপল রাইডার ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৪৯টি প্রসিকিউশন দাখিল করা হয়।

আগের দিন বুধবার ৩২টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ ১০৩টি যানবাহন আটক করা হয়েছিলো। এ অভিযান আরও কঠোরভাবে চালানো হবে জানিয়ে ট্রাফিক বিভাগে নগরবাসীর আন্তুরিক সহযোগীতা চেয়েছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা