সারাদেশ

কক্সবাজারে মাছ ধরার জালে মিললো ৬০ হাজার ইয়াবা, আটক-২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারে এবার মাছ ধরার জালের ভিতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছরা এলাকার মৃত আহমদ আলীর ছেলে ফিরোজ খান (২৬) ও ফিশারীঘাট এলাকার মাকছুদের ছেলে সুমন ( ২৫)।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পরে ওই ঘরে কাউকে পাওয়া না গেলেও ঘরে থাকা জালের ভিরত থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় টমটমে করে (অটো রিক্সা) এসব ইয়াবা নিতে আসা সন্দেহে চালকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক হওয়া দু'জন কক্সবাজার সদর থানা হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে। সঠিক তথ্য জেনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বিপুল চন্দ্র দে।”

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা