সারাদেশ

সিলেটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের লোকজন সময়মত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

হোটেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কদমতলিস্থ হোটেল কয়েসের ৪ তলার স্টাফ রুমে আগুন লেগে যায়। এ সময় আগুন ও ধোঁয়া দেখে আশপাশের ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ ও নেভাতে সক্ষম হন। হোটেল কর্তৃপক্ষের দাবি, এতে কোন প্রাণহানীর ঘটনা না ঘটলেও তাদের প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক কুবাদ আলীর ধারণা, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা