সারাদেশ

বগুড়া থেকে  দেশিয় অস্ত্রসহ ৭ শিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় নাশকতার পরিকল্পনাকালে একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়া সদর থানা পুলিশ শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছাত্ররা হলেন- শিবিরের সাথী আসাদুল আল গালিব (২৪) ও জিয়া আলম (২৫), শিবিরের সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬), মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী (২৬), শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), আবদুল কুদ্দুস (২৫) ও ইউছুব আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ জানতে পারে শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুলসংখ্যক জিহাদী বই, ল্যাপটপ, কম্পিউটার, লাঠি, দুটি চাপাতি ও দুটি হাসুয়া উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তাকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা