সারাদেশ

চাঁদপুরে মাস্ক না পরায় ব্যতিক্রমী সাজা

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চাঁদপুর জেলা প্রশাসনের পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতে ৫২টি মামলায় ৮১ জনকে ৭ হাজার ৬২০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে ব্যতিক্রমী সাজা হিসেবে তাদের ২০-২৫ জন করে একটি কক্ষে নিয়ে দেখানো হয়েছে সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি।

ভিডিওতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি তুলে ধরা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত শহরের ইলিশ চত্বর ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও অলিদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বলেন, শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে মঙ্গলবার থেকে সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার দু’টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। তবে গতকাল থেকে আজ একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছি।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে শুধুমাত্র আর্থিক জরিমানা নয়, এ সময় দণ্ডপ্রাপ্তদের একটি হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরার বিষয়ে ১০ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হয়। এ ভিডিও দেখে অনেকেই মাস্ক পরার বিষয়ে উৎসাহিত হচ্ছেন। পাশাপাশি তারা ওয়াদা করেছেন, সব সময় নিজেরা মাস্ক পরবেন এবং পরিবারের লোকদেরও পরতে বলবেন।

এদিকে এদিন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ১৮ মামলায় ১৮ জনকে ২ হাজার ৬০০ টাকা এবং ইলিশ চত্বরের অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ৩৪ মামলায় ৬৩ জনকে ৫ হাজার ২০ টাকা জরিমানা করেন।

২টি অভিযানে পুলিশ, আনসার ভিডিপি ও জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সহযোগিতা করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা