সারাদেশ

হবিগঞ্জে বিচার বিভাগ কর্মচারীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

৩ দফা দাবিসমূহ হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান।

সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা।

অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন। স্মারকলিপি প্রদান পরবর্তী পথসভায় বক্তারা বলেন, আগামী ২৬ নভেম্বর এর মধ্যে এ দাবি মানার কোন ইতিবাচক পদক্ষেপ না পাওয়া গেলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিবেন সংগঠনের সদস্যরা।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ মানব বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, সহ সভাপতি ইমরুল চৌধুরী, সহ সভাপতি সাইফুর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা