সারাদেশ

খুলনায় মাস্ক পরিধান বাধ্যতা মূলক : অনাথায় জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ খুলনায় শীতকালীন সময়ে করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন। বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতে সোমবার হতে খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে। অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতাবৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে।ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও গুজব বিষয়ে মসজিদে আলোচনা করতে ইসলামিক ফাউন্ডেশন ইমামদের অনুরোধ জানাবে।

রোববার(৮ নভেম্বর) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্রযুক্তিতে রোববার এসকল সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় জেলাব্যাপী জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার চলবে। একই সাথে খুলনার সকল উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করা হবে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা অন্তর্দলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাঙ্খিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী বিগত মাসে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা