সারাদেশ

দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি রক্ষায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি রক্ষায় মানববন্ধন করেছে বাংলাদেশ খেতমজুর সমিতি। কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনের হুমকিতে থাকা চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রাম এবং এই গ্রামে প্রতিষ্ঠিত আরজ মঞ্জিল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং স্থানীয়দের সম্পত্তি রক্ষায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ খেতমজুর সমিতি চরবড়িয়া শাখার আয়োজনে এবং ভাঙ্গুলী জনগোষ্ঠির অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের নাতি শামীম আলী মাতুব্বর।

বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধাক্ষ হারুণ উর রশিদ, জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিরেণ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ, কালাম হাওলাদার প্রমূখ।

এসময় স্থায়ীভাবে নদী ভাঙ্গনের হাত থেকে চরবাড়িয়ার লামচড়ি গ্রামসহ দার্শনিক আরজ আলী মাতুব্বরের শেষচিহ্নটুকু রক্ষার দাবী জানান।

প্রসঙ্গত, কীর্তনখোলা নদী তীরবর্তী লামছড়ি গ্রামের নমপাড়া, মিরাকান্দা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে মারাত্মক ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ লামচড়ি গ্রামটি।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা