সারাদেশ

মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ড. শ্রী বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতায় এবং মুহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লোকজ ঐতিহ্যবাহী বাৎসরিক এ নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর পাদদেশে ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, ও নড়াইলসহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ ও এলাকার শিশু-কিশোর-কিশোরিসহ সকল বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

মুহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা জেলা পুলিশ সুপার খাঁন মোঃ রেজোয়ান, মুহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লা হেল কাফি প্রমুখ।

প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে লাখো মানুষের ঢল। ৩ ঘটিকায় সংগীতের তাল-লয়ে দাঁড়িয়াদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর পানি ময়ূরপঙ্খির মতোই ঝিলমিল করে মধুমতির বুকে। উল্লাসে মেতে উঠে নদী পাড়ের আমুদে দর্শক।

এই বাইচে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ১৫টি নৌকা। তাদের মধ্যে খুলনা-৪ আসনের সাংসদ সালাম মুর্শিদির নৌকা প্রথম, মাগুরার দড়িশলইয়ের লিয়াকত আলীর নৌকা দ্বিতীয় এবং মুহম্মদপুরের আতর আলীর নৌকা তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা