সারাদেশ

আজ থেকে সিলেটে রবীন্দ্র স্মরণোৎসব

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট নগরীরর মাছিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পা পড়েছিল আজ থেকে ১০১ বছর আগে। সেই থেকে বিশ্বকবি স্মরণে প্রতিবছর পালন হচ্ছে রবীন্দ্র স্মরণোৎসব ও মণিপুরী নৃত্য দিবস।

এবার এ উপলক্ষে দু’দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব শুরু হবে আজ (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায়। শুরুতে ‘মাছিমপুরে রবীন্দ্রনাথ ও মণিপুরী নৃত্য’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা। সভাটি একই নামের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

আলোচক হিসেবে থাকবেন লেখক ও আগরতলা সংস্কৃত কলেজের সাবেক অধ্যক্ষ নিরুপমা সিনহা, পশ্চিমবঙ্গের বিশ্বভারতীর মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক ড. সুমিত বসু, আসামের গৌহাটিস্থ মণিপুরী রাইটার্স ফোরামের সভাপতি দিলস লক্ষিন্দ্র সিংহসহ প্রমুখ।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রদ্ধাঞ্জলি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সকল অনুষ্ঠান সরকারি নির্দেশনা মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে।

সান নিউজ/এক/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা