সারাদেশ

বোয়ালমারীতে পরিবেশ দূষণের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে সহস্রাইল-রুপাপাত সড়কের পাশে পুরাতন ভাংগাড়ি রাখার অভিযোগে দুই ব্যক্তিকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সুত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সড়কের পাশে বিভিন্ন প্রকার ভাংগাড়ি রাখার অপরাধে ব্যবসায়ী সহস্রাইল গ্রামের বাসিন্দা আওয়াল বিশ্বাস (৫০)কে দুই হাজার টাকা ও ইকরাম হোসেন বিশ্বাস (৪৭)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

অপরদিকে কাটাগড় দেওয়ান ভিটার পাশে ফসলি জমিতে অবৈধ ট্রেজার মেশিন দিয়ে বালূ উত্তোলন করছিল এক বালু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ড্রেজারটি আগুনে জ্বালিয়ে ধ্বংস করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, রাস্তার পাশে ভাংগাড়ি রেখে মানুষের চলাচলে ও সড়কের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা