সারাদেশ

বরগুনার মৃত্যুদন্ডপ্রাপ্ত ৬ আসামী কাশিমপুর ও বরিশাল কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী রিফাতের স্ত্রী মিন্নিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকালে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৫ পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদের বরিশালে পাঠানো হয়। এ বিষয়ে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিফাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা কারাগার থেকে আসামিদের বের করার সময় স্বজনদের ভিড় দেখা গেছে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কড়া নিরাপত্তায় আসামিদের জেলগেট থেকে প্রিজন ভ্যানে উঠানো হয়। গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া বেকসুর খালাস দেওয়া হয় এ মামলার অপর চার আসামিকে। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে ছিলেন এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ আসামি।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪ জনকে ৫ বছর করে এবং একজনকে ৩ বছরের কারাদণ্ড এবং বাকি ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে ১০ বছরের দণ্ডপ্রাপ্তরা হলো- মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬) মো. নাইম (১৭) ও মো. তানভীর হোসেন (১৭)। ৫ বছরের দণ্ডপ্রাপ্তরা হলো- জয় চন্দ্র সরকার চন্দন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫) ও মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭)। ৩ বছরের সাজাপ্রাপ্ত প্রিন্স মোল্লা (১৫)। এছাড়া বেকসুর খালাস পেয়েছে মারুফ মল্লিক (১৭), রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ।

সান নিউজ/এস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা