সারাদেশ

নোয়াখালীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে  ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কের সূ্ত্র ধরে বন্ধুত্বের সুযোগে এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টা চালায় দুই যুবক। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার নলচিরা ইউনিয়নের ফজরম মাঝি গ্রামের মনির হোসেন (২০) ও আলা উদ্দিন (২২)।

জানা যায়, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজি গ্রামের এক কিশোরীর (১৬) সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে গ্রেপ্তারকৃত মনির হোসেনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুত্র ধরে একপর্যায়ে মনির হোসেন ও তার বন্ধু আলা উদ্দিনসহ কিশোরীর সঙ্গে দেখা করতে বুধবার রাতে তাদের বাড়িতে আসে। ওই সময় বাড়িতে কিশোরীর বাবা-মা ছিল না। বাড়িতে একা পেয়ে মনির ও তার বন্ধু আলা উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কিশোরী বাদী হয়ে মনির ও আলা উদ্দিনকে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন।

এবিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক দুই যুবককে মামলা পরবর্তী আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা