সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃ‌দ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, থুলনাঃ খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় ই‌জিবাই‌কের ধাক্কায় সাখাওয়াত(৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সবুজবাগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোনাডাংগা থানাধীন সবুজবাগ মসজিদের সামনে সকাল সা‌ড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাডাঙা থেকে ছুটে আসা ইজিবাইকটি সাখাওয়াত (৮০) কে ধাক্কা দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদ‌ন্তের জন্য লাশঘরে রাখা হ‌য়ে‌ছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকটি বৃদ্ধলোকটিকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়। কোন মামলা হয়নি।তবে ই‌জিবাই‌ক চালককে আটকের চেস্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা