সারাদেশ

ভাঙ্গায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর : ভাঙ্গায় ১৫ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাচ্চু হাওলাদার (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ওই তরুণকে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় থাকেন। কিশোরীকে নিয়ে তার মা বাবার বাড়িতে থাকেন। গত শনিবার রাত ৮টার দিকে বাচ্চু প্রতিবেশী ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত রবিবার বাচ্চুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, ওই সময় ওই বাড়ি থেকে আনুমানিক একশ গজ দূরে দুলাল খানের বাড়িতে ঝগড়াঝাটির খবর শুনে ওই এলাকার লোকজন ওই বাড়িতে (দুলাল খান) ছুটে যান। ওই সময় ওই কিশোরী ওজু করতে বাড়ির টিউবয়েলের নিকট গেলে বাচ্চু তাকে জাপটে ধরে মুখ চেপেধরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন হাওলাদার বলেন, রাতে অভিযান চালিয়ে এ মামলার একমাত্র আসামি বাচ্ছুকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা