সারাদেশ

খুলনায় দুই শিশু‌কে ধর্ষণের অ‌ভিযোগে মাহেন্দ্রা চালক আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার একই বা‌ড়ির দুই শিশু‌কে ধর্ষণের অ‌ভিযোগে হিরু মিয়া (৫০) নামের এক মাহেন্দ্রা চালককে আটক করেছে পু‌লিশ। সোমবার রাত ১০ টায় খুলনা মহানগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শিশু দু‌টিকে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ও‌সি‌সি‌তে ভ‌র্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বলেন, অভিযুক্ত হিরুকে আটক করে কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশু দু‌টি খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ও‌সি‌সি‌তে ভ‌র্তি আছে।

পুলিশ সুত্রে জানা যায়, মুজগুন্নী শেখপাড়া এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী (১১) ও একই বা‌ড়ির ১০ বছর বয়সী আরেক শিশুকে খাবারের লোভ দে‌খিয়ে বেশ কিছু‌দিন ধরে ধর্ষণ করে আসছে হিরু মিয়া । ওই ছাত্রী সোমবার দুপুর ১২টার দিকে তার বাবা-মাকে বিগত দিনের ধর্ষণের ঘটনা খুলে বলে।

পরে রাত ১০ টায় শিশু দু‌টির বাবা-মা হিরুকে ধরে রেখে খালিশপুর থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশু দু‌টিকে পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। পরে ওসিসিতে ভ‌র্তি করা হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা