সারাদেশ

করোনাকালে ১০ লাখের অধিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে : সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ করোনাকালে মহানগরীর ১০ লাখের অধিক দুস্থ, অসহায়কে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেক্ষপের কারণে দেশে করোনাভাইরাস সংক্রমণ মহামারী আকার ধারণ করতে পারেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস-এর উদ্যোগে এবং জিআইজেড প্রকল্পের সহায়তায় খুলনা কারিতাস মিলনায়তনে কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধে আক্রান্তদের সহায়তা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, করোনাকালে সরকার ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল।কিন্তু তার মধ্যেও নিয়ম অনুযায়ী সবকিছু চলেছে, জীবন থেমে থাকেনি। সরকার করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করেছে। মাস্ক নেইতো সেবাও নেই। করোনায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম এবং আক্রান্তের হারও অনেক কম। তিনি বলেন, শীত মৌসুমে করোনা সংক্রমণ বাড়তে পারে। এজন্য করোনা প্রতিরোধে সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্ল্যানিং অফিসার মোঃ আবির-উল-জব্বার এবং খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস। এতে সভাপতিত্ব করেন কারিতাসের সভাপতি জেমস রমেন বৈরাগী। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক আলেকজান্ডার ত্রিপুরা।

এ প্রশিক্ষণ কর্মশালায় কারিতাস-এর খুলনা, বরিশাল ও সাতক্ষীরার ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা