সারাদেশ

সিলেটে রোগীর শ্লীলতাহানীর অভিযোগে ডাক্তার কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রোগীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তারকৃত ডাক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম ইকরামুল হোসেন (৪২)। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।

সোমবার ওই চিকিৎসককে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, দক্ষিণ সুরমার রেলগেইটের ফয়ছল মেডিকেল হলে এ ঘটনা ঘটে।

নগরীর সোবহানীঘাটের বাসিন্দা ভুক্তভোগী বিবাহিত মহিলার ভাই বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের (নম্বর ২১/২৬/১০/২০২০) করেন।

ঘটনার দিন ফয়ছল মেডিকেল হলের চিকিৎসক ডা. ইকরামুল হোসেন দোয়েলের চেম্বারে কাজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐ ভুক্তভোগী। সেখানে চেকআপ করার সময় ইকরামুল তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে যৌন নিপীড়নের উদ্দেশ্যে হাত দিলে বাকবিতন্ডা শুরু হয় ও কাজের মহিলাকে নিয়ে তিনি বাসায় ফিরে যান।

বিষয়টি অবগত হয়ে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজনকে নিয়ে মামলার বাদি ফয়ছল মেডিকেলে গেলে ডাক্তার ভূলে কাজটি করেছেন বলে স্বীকার করেন। ঘটনাটি জানাজানি হলে লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা পুলিশকে খবর দিলে অভিযুক্ত ইকরামুলকে উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, ডাক্তারকে বিবাদী করে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা