সারাদেশ

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা : দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্যাঙ্কার উদ্ধার করলে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সোমবার রাত আড়াইটার দিকে পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে।

এ সময় দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ট্যাঙ্কার লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা