সারাদেশ

সিলেটে রোগীকে শ্লীলতাহানির অভিযোগে ডাক্তার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে রোগীর শ্লীলতাহানির অভিযোগে ইকরামুল হোসেন (৪২) নামে এক ডাক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ডাক্তার দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) ওই চিকিৎসককে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, দক্ষিণ সুরমার রেলগেইটের ফয়ছল মেডিকেল হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাই বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের (নম্বর ২১/২৬/১০/২০২০) করলে অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার দিন ডা. ইকরামুল হোসেনের চেম্বারে কাজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন ওই ভুক্তভোগী। সেখানে চেকআপ করার সময় ইকরামুল তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে বাকবিতণ্ডা শুরু হয় ও কাজের মহিলাকে নিয়ে তিনি বাসায় ফিরে যান।

বিষয়টি অবগত হয়ে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজনকে নিয়ে মামলার বাদী ফয়ছল মেডিকেলে গেলে ডাক্তার ভুলে কাজটি করেছেন বলে স্বীকার করেন। ঘটনাটি জানাজানি হলে লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা পুলিশকে খবর দিলে অভিযুক্ত ইকরামুলকে উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, ডাক্তারকে বিবাদী করে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে আদলতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা