সারাদেশ

সুন্দরগঞ্জে ঝড়ো হাওয়ায় ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : ঝড়ো হাওয়ায় আমন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত তিন দিন ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। নিচু এলাকার ধানক্ষেত পানিতে ডুবে গেছে। এছাড়া বিভিন্ন সবজি ক্ষেত দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

অব্যাহত ঝড়ো হাওয়ায় ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিভাগ আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানান, গেছে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় চার হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে আমন চার হাজার ৩০০ হেক্টর এবং সবজি ক্ষেত ৫০০ হেক্টর।

উপজেলার তারাপুর ইউনিয়নের কৃষক আব্দুল হালিম জানান, তার পাঁচ বিঘা জমির আমন ক্ষেতের মধ্যে তিন বিঘা জমির ফসল ঝড়ো হাওয়ায় মাটিতে হেলে পড়েছে। এভাবে ঝড়ো হাওয়া চলতে থাকলে হেলেপড়া ধান ক্ষেত সম্পন্নরুপে বিনষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, এতে আমার ৪০ হাজার টাকা লোকসান হবে।

কঞ্চিবাড়ি ইউনিয়নের সবজি চাষী প্রদীপ কুমার জানান, তার এক বিঘা জমির ফুলকপি চারা মাটিতে হেলে পড়েছে। এছাড়া একবিঘা জমির লাল ও পালং শাক ঝড়ো হাওয়ায় মাটিতে মিশে গেছে। এতে আমার ৩০ হাজার টাকার মত লোকসান হয়েছে। মাথায় হাত দিয়ে বসেছে কৃষক সমাজ।

এদিকে প্রবাহমান ঝড়ো হাওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুগোর্ৎসব নিয়ে বিপাকে পড়েছে পুজারিরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় চার হাজার ৩০০ হেক্টর। তবে সবজি ক্ষেতের পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, অসময়ে ঝড়ো হাওয়ার কারণে উঠতি আমন ক্ষেতসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা