সারাদেশ
নিম্নচাপের ফলে টানা বৃষ্টি

বরিশালে মোট আবাদের ৭৫ শতাংশ সবজী ক্ষেত ক্ষতির মুখে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর উপজেলায় ৪০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছিল।কিন্তু টানা তিন দিনের বৃষ্টি এবং প্লাবনে পুরো সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। শুধু সদর উপজেলায় নয় পুরো জেলায় এমন ক্ষতি হয়েছে শীতকালীন আগাম সবজির। কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল জেলার তথ্য বলছে, জেলার ১০ উপজেলায় মোট ৫০০ হেক্টর সবজি আবাদ হয়েছিল। যার মাত্র ১২৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়নি। বাকি ৩৭৫ হেক্টর জমির সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ মোট আবাদের ৭৫ শতাংশ শীতকালীন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে।

দ্রুত পানি সরে না গেলে সব সবজি ক্ষেতেই পঁচে যাবে। অধিদফতরের হিসেব বলছে, বরিশাল সদর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা ও মুলাদী এই ১০টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলায়।

একাধিক চাষীর সাথে আলাপ করে জানা গেছে, পানি না সরলে ক্ষেতে যে অর্থ ব্যয় হয়েছে সেই টাকাও উঠবে না।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল জেলার উপ-পরিচালক তাওফিকুল আলম জানিয়েছেন, এ বছর ২২০ মিলিমিটার বৃষ্টিপাতের কারনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নেমে গেলে কৃষকদের প্লাবন পরবর্তী পরামর্শ প্রদান করা হবে। যাতে সবজি ক্ষেত বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা