সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলো তরুণী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করা তরুণী পিটুনিতে প্রাণ হারিয়েছেন। এ ঘটনার পর থেকে নিহত তরুণীর প্রেমিকের বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদার সঙ্গে পার্শ্ববর্তী হামলাকোলা গ্রামের সওদাগরের ছেলে মজিদের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফরিদা তার প্রেমিক মজিদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। এসময় মজিদের পরিবারের লোকজন ফরিদাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

বিয়ের দাবিতে অটল থাকা ফরিদা যেতে না চাওয়ায় তাকে বেধড়ক মারধর করেন মজিদের বাড়ির লোকজন। এরপর ফরিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী ভ্যানে করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদাকে মৃত ঘোষণা করেন। এরপরই মজিদসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।

নিহত ফরিদার ভাবি জানান, শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বিয়ের দাবিতে মজিদের বাড়িতে অবস্থান নেন ফরিদা। এ সময় মজিদের পরিবারের লোকজন ফরিদাকে মারধর করে বাড়ির বাইরে ফেলে রাখেন। সন্ধ্যার দিকে এলাকার লোকজন ভ্যানে করে ফরিদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ মাহমুদ খান বলেন, ‘খবর পেয়ে আমরা রাতে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা