সারাদেশ

মায়ের সঙ্গে কথা বলার মাঝেই ট্রাকের ধাক্কা, অতঃপর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার বিল পালিমা এলাকার গিরেন পালের ছেলে সুভাষ পাল (২৫)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে বাড়ি ফেরার পথে চরভাবলা এলাকায় পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকের চাকায় সুভাষ পাল পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে মা সুভাষের জন্য বাড়িতে অপেক্ষায় ছিলেন। দুর্গাপূজায় ছেলেকে হারিয়ে মা ও পরিবারের সদস্যরা পাগলপ্রায়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা