সারাদেশ

করোনায় চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদী উপজেলা গেট সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওই কর্মকর্তার লা্শ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোঃ আফজাল হোসেন। তিনি জানান, মৃতের নাম পল্লব রায় (৪০)। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তারপরও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে। রির্পোট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা এলাকার বাসিন্দা অশোক রায়ের পুত্র পল্লব রায় দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি মাদারীপুর শাখায় কর্মরত থাকাকালীন গত দেড়মাস পূর্বে করোনাকালীন ছাটাইয়ের ফলে সে চাকরিচ্যুত হন।

টরকী শাখায় কর্মরত থাকাকালীন সময় থেকে সাবেক ওই কর্মকর্তা স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে গৌরনদী উপজেলা গেটের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকেন।

শুক্রবার বিকেলে স্ত্রী ও তার পুত্র সন্তানকে শ্বশুড়বাড়ি বাগেরহাটে দিয়ে আসেন। রাতে সে একাকি বাসায় ঘুমিয়ে ছিলেন। শনিবার বিকেল পর্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙ্গে পল্লব রায়ের লাশ উদ্ধার করেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা