সারাদেশ

সিলেটে পারবারিক কলহের জেরে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট শহরতলির বটেশ্বর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পবিত্র ঘোষ (৪৮)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরাণ থানার বটেশ্বর গইলা এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। আধঘন্টা পর সিলিং ফ্যানে পবিত্র ঘোষের লাশ ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ রাত ২টার দিকে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা