সারাদেশ

সিলেটে রায়হান হত্যাকান্ড : ৫ দিনের রিমান্ডে কনস্টেবল হারুন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত হারুনুর রশীদকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত পুলিশের এ কনস্টেবল হত্যাকান্ডের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন।

শনিবার তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান।

এর আগে শুক্রবার রাতে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। হারুনুর রশিদসহ এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে কনস্টেবল টিটু চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।

তবে মূল অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ আকবর এখনো পলাতক।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা