সারাদেশ

প্রধানমন্ত্রীর করোনাকালীন পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংশিত হয়েছে : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী শীতকে সামনে রেখে এখন থেকে সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। কিন্তুু তিনি স্বাধীনতা এনে দিয়ে গেছেন । আর অর্থনৈতিক মুক্তি দিয়েছেন শেখ হাসিনা। তার নেত্রিতে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেশের উন্নয়নের জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। পদ্মা সেতুর নির্মাণ করার পাশাপাশি ভোলা-বরিশাল সেতু নির্মাণ করবেন। এর মাধ্যমে ভোলার সাথে রাজধানীসহ দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করোনাকালীন সময়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য পৌছে দিয়েছে। আমার নিজস্ব তহবিল থেকে ঈমাম থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষের জন্য ৪০ হাজার খাদ্য প্রদান করেছি। দারিদ্রতা দূর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধি ভাতা প্রদান করছি। এসময় তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যাদের বাড়িঘর নাই তারা কেউ আশ্রয়হীন থাকবে না।তাই ভোলাতে যাদের বাড়িঘর নাই তাদেরকে গৃহ নির্মাণ করে দিবে।

তিনি আরো বলেন,বাংলাদেশকে এখন অনেক দেশ অনুসরন করে। আমাদের মাথাপিছু আয় এখন ভারতের চেয়ে বেশি। আমাদের দেশ পাকিস্তানের থেকে সকল সূচকে এগিয়ে আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতে দক্ষিন এশিয়ার মধ্যে অন্যতম রোল মডেল রাষ্ট্রে পরিনত হবে বাংলাদেশ।

উত্তর দিঘলদী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়ন সভাপতি মো: খোরশেদ মাতাব্বর এর সভাপত্বিতে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম এর সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু।

সম্মেলনের উদ্বোধক ছিলেন- ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন। প্রধান আলোচক ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: শামছুদ্দিন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদ মো: সিরাজ, ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর প্রমুখ।

সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর কে সভাপতি ও মনোয়ার হোসেন মাতাব্বরকে সাধারন সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিঠি গঠন করা হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা