সারাদেশ

রূপপুর পারমাণবিক কেন্দ্রের যন্ত্রাংশ মোংলা বন্দরে পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি, মোংলা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর মোংলা বন্দরে পৌঁছেছে।

রাশিয়ান পতাকাবাহী এমভি ডাইসি নামক জাহাজটি রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে আমদানীকৃত ২হাজার ৩শ ৫৫ মেট্টিক টনের ২শ ৭০ প্যাকেজ মেশিনারী পণ্য রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে মোংলা বন্দরের জেটিতে ওইসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই তা সড়ক ও নদী পথে যেতে শুরু করে রুপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্দেশ্যে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, “বহুকাঙ্খিত রুপপুর কেন্দ্র সচল হওয়ার জন্য যে সকল পণ্য আসার কথা ছিল সেগুলো মঙ্গলবার বন্দরে এসেছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব পণ্য নদী ও সড়ক পথে রুপপুর পৌঁছে যাবে।”

খালাসের সাথে সাথে সেগুলো সড়ক ও নদীতে পথে যেতে শুরুও করেছে। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্দর জেটিতে সংরক্ষণ করা হচ্ছে।

সান নিউজ/এএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা