সারাদেশ

উলিপুরে ১০ বছরের শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : ‍কুড়িগ্রামের উলিপুরে ১০ বছরের শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুপুত্রের বাবা লাল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামদাস ধনিরাম সরদারপাড়া গ্রামের লাল মিয়ার ১০ বছর বয়সের পুত্র সামিউল ইসলাম লিটুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে একই এলাকার ওয়াদুদ হোসেন রোকন এর পুত্র সৈকত।

অভিযোগ থেকে জানা যায়, লাল মিয়ার ১০ বছরের শিশু পুত্র সামিউল ইসলাম লিটু গতকাল আনুমানিক দুপুর ১.৩০ ঘটিকায় তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় একই এলাকার ওয়াদুদ হোসেন রোকন এর পুত্র সৈকত পানিতে নেমে লিটুকে পুকুরের পানিতে হত্যার উদ্দেশে চুবিয়ে ধরেন। পুকুরের পারে খেলাধুলা করতে থাকা ছোট ছেলে মেয়েরা ঘটনাটি দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে লিটুকে উদ্ধার করে।

লিটুর বাবা ঘটনাটি বিবাদীর বাবার কাছে জানাতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে তার উপরে চড়াও হয়ে মারতে আসে। পরে তিনি বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

সান নিউজ/আর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা