সারাদেশ

বোয়ালমারীতে দুর্গাপূজার প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার একদিন আগে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) আনিসুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়রসহ সভাপতি সুবাস সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ডু রামদিয়া গ্রামের কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা পূজার এক দিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ৪/৫ জনসহ একই গ্রামের মো. গাউছ শেখের ছেলে নয়ন শেখ (১৮) কে আসামী করে ওই মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১। পুলিশ নয়ন (১৮) এবং রাজু (২৫) নামে দুই জনকে আটক করেছে।

এ ব্যাপারে কুন্ডু রামদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র কর্মকার বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা