সারাদেশ

অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী চাটখিল নোয়াখোলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগ সভাপতি শরিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টায় চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় দুপুর ২টা ১০ মিনিটের সময় শরিফকে নোয়াখালা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী জানান, আজ ভোর ৫টার সময় শরিফ ঘরের দরজা কৌশলে ভেঙে আমাদের ঘরে ঢুকে। আমি চিৎকার শুরু করলে আমার সন্তানরা জেগে উঠে। পরে শরিফ হুমকি দেয় আমাকে শেষ করে দেবে, আমার দুই সন্তানকে শেষ করে দেবে। পরে শরিফ আমাকে ঘরের সামনে কক্ষে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, শরিফ মোবাইলে আমার ছবি কিংবা ভিডিও ধারণ করেছিল। পরে আমার মোবাইল নাম্বারও নেয়। মোবাইল নাম্বার সঠিক কী না সেটাও চেক করে। যাওয়ার সময় শরিফ আমাকে হুমকি দিয়েছে কাউকে কিছু জানালে আমাকে, আমার দুই সন্তানকে এবং আমার পুরো গোষ্ঠীকে সে শেষ করে দেবে।

চাটখিল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি শরিফকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা