সারাদেশ

খুলনায় ট্রিপল মার্ডার মামলার আসামিদের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনা মহানগরীর ইস্টার্ন গেট মশিয়ালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তারা হল- মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভূক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজু।

মঙ্গলবার (২০ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মিল্টন। এর আগে সোমবার জাকারিয়া ও রেজওয়ান শেখ রাজু ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২২ আসামির মধ্যে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। মূল আসামিসহ মোট ৯ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি ৭ আসামিকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহরিত অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

সূত্র মতে, ৯ অক্টোবর চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার মূল আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। দীর্ঘদিন তারা পলাতক ছিল। এর মধ্যে পরিত্যক্ত একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ছিল অত্যাধুনিক। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া ও হয়রানিমূলক মামলা ঠুকে দেয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তদন্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেছেন, মামলাটির মূল অভিযুক্তসহ এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা