সারাদেশ

গাজীপুরে ১৫০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার মূল হোতা সোলাইমান মুন্সীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুর মহানগরীর চান্দরা গাছা ও বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এ কারাদণ্ড দেন। এছাড়া ওইসব এলাকার অনন্যা রহমানকে ২০ হাজার টাকা, হোসনে আরাকে এক লাখ, রাবেয়া আক্তারকে ৭০ হাজার, আয়নাল মিয়াকে ১০ হাজার, নূরজাহানকে ৫০ হাজার এবং হাসান স্টাইল অ্যান্ড ডিজাইন লিমিটেডের মালিক এ কে আজাদকে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নকরণের অংশ হিসেবে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। অভিযানকালে ওই এলাকায় তিনটি স্পটে তৃতীয় বারের মতো অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের আড়াই কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৫০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ৫০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মূল হোতা সোলাইমান ভূঁইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ছয়জন গ্রাহককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রকৌশলী এস এম. আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. সাবিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা