সারাদেশ

পিতাকে মুক্তিযোদ্ধা বানাতে গিয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল, যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : চাকরীর জন্য পিতাকে মুক্তিযোদ্ধা সাঁজাতে গিয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার দায়ে যুবকের সাত বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। তিনটি ধারায় ওই দণ্ডাদেশ পাশাপাশি ৬ হাজার টাকা জরিমানা করা হয় প্রতারককে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম রাসেল হাওলাদার। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার যোগীরকান্দা এলাকার মৃত আব্দুল গফুর হওলাদারের ছেলে।

২০১৭ সালের ২৮ জানুয়ারী উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি নির্দেশনা মোতাবেক মুক্তিযোদ্ধা যাচাই বাছাইকালে নির্ধারিত কমিটির সামনে ওটরা ইউনিয়ন যোগীরকান্দা এলাকার মুক্তিযোদ্ধা প্রার্থী মৃত আব্দুল গফুরের পক্ষে তার ছেলে রাসেল হাওলাদার বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করে। কাগজপত্র যাচাই বাছাইকালে আব্দুল গফুরের নামে একই তারিখ অর্থাৎ ২০০১ সালের ১২ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ২টি ভিন্ন ক্রমিকে দুটি সার্টিফিকেটের ফটোকপি দাখিল করেন। যা যাচাই বাছাই কমিটির কাছে আসল নয় ও জাল জালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে বলে প্রতিয়মান হয়। এঘটনায় ২৯ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছর ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম আদালতে চার্জশীট জমা দেন।

আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ৪২০ ধারায় ৩ বছর কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড, ৪৬৭ ধারায় ৩ বছর কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড এবং ৪৭১ ধারায় আরো ১ বছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন। তবে সকল সাজা একত্রে চলবে বলে নথীর বরাত দিয়ে বলেন বেঞ্চ সহকারী ফেরদৌস আলম। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত রাসেল আদালতে অনুপস্থিত ছিল।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা