সারাদেশ

খুলনায় পাটকল শ্রমিকদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় গ্রেফতার হওয়া পাটকল শ্রমিক ও বাম জোটের ১৪ জনের বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে খানজাহান আলী থানায় মামলা হয়েছে। এ মামলায় আরো অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেফতার হওয়া পাটকল শ্রমিক ও বাম জোটের নেতাদের আদালতে হাজির করা হয়।

এরা হলেন, জনার্দন দত্ত (৪৫), মো. মোজাম্মেল হোসেন খান (৫৫), অলিয়ার রহমান (৪৮), এমএ রশিদ (৫৮), মো. মিজানুর রহমান বাবু, মো. রবিউল ইসলাম (৩৫), শেখ রবিউল ইসলাম রবি (২৬), মো. শমসের আলম (৩৯), মো. আলামিন শেখ (২৬), নওশের আলী (৫০), মো. ফারুক হোসেন(৩৫), মো. জাহাঙ্গীর সরদার (৫০), মো. সহিদুল ইসলাম (৫০), মো. আবুল হোসেন (৫০)। এর মধ্যে মোঃ মোজাম্মেল হোসেন খানকে পলাতক দেখানো হয়েছে। বাকী ১৩ জন গ্রেপ্তার।

এর আগে সোমবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় অবরোধ কর্মসূচি থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদাসহ আটক করা হলে রাত সাড়ে ১১টার দিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও পাটকলে আধুনিকায়নসহ ১৪ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমর্থনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ সোমবার খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় অবরোধ কর্মসূচির ডাক দেয়।

সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক কুদরত-ই খুদা বলেন, দাবি আদায়ে ইস্টার্ন মিল গেটে শান্তিপূর্ণ অবরোধ শুরু করলে পুলিশ বাধা দেয়। তাদেরকে ১৫ মিনিটের জন্য হলেও কর্মসূচি পালন করতে দিতে অনুরোধ করলেও তারা শোনেনি। বরং সে খান থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ইট পাটকলে নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে।

সিপিবি জেলা সদস্য মন্ডলির সদস্য সুতপা বেদজ্ঞ জানান, সিপিবি নেতা এসএ রশীদ, মিজানুর রহমান বাবু, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, শ্রমিক নেতা অলিয়ার রহমানসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আদালতে তাদের জামিনের আবেদন জানানো হচ্ছে।

অপরদিকে পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে বলা হয় সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ ও আলিম জুট মিলের মধ্যবর্তী স্থলে খুলনা-যশোর মহাসড়কের উপর পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে খুলনা পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের ৩০০/৩৫০ জন শ্রমিকের উপস্থিতিতে পূর্ব ঘোষিত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচী পালনের উদ্দেশ্যে খুলনা-যশোর মহাসড়কে সমবেত হয়ে এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা খুলনা হতে ফরিদপুর গামী যাত্রীবাহী পরিবহণ ফেম নামক একটি চলন্ত বাসের বাম পাশের সামনের গ্লাস পাথর মেরে ভাংচুর করে এবং শ্রমিকরা বিভিন্ন দিক হতে খুলনা-যশোর মহাসড়কে চলমান যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও রেল লাইনের পাথর মারতে থাকে। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ মোট ০৯ জন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ ০৭ রাউন্ড টিয়ার শেল এবং ০২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে উত্তেজিত অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। আহত পুলিশ অফিসার ও ফোর্সকে তাৎক্ষনিকভাবে চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৯ অক্টোবর) খুলনায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৪জনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। রাতে খুলনা মেট্রেপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানানো হয়।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা