সারাদেশ

হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের উপনির্বাচনে আব্দুল্লাহ সরদার নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনে হাতি প্রতীক নিয়ে আব্দুল্লাহ সরদার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তালা প্রতীকে জালাল উদ্দিন রুমি পেয়েছেন ২৮ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ মজিবুর রহমান।
তিনি বলেন, ভোট ৮১ ভোটের মধ্যে শতভাগ ভোট কাস্টিং হয়েছে। তন্মধ্যে আব্দুল মালেক মাদানী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ০৭ ভোট ও আব্দুল ওয়াহেদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।

সরজিমনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদান করেছেন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলার বাহিনীর ৪০জন কর্মী দায়িত্ব পালন করেছেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নির্বাচনী সুষ্ঠ হয়েছে। হাতি প্রতীক নিয়ে আব্দুল্লাহ সরদার বেসরকারি ভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এফসি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা