সারাদেশ

উলিপুরে পুলিশি বাঁধায় বিএনপি’র মানববন্ধন পণ্ড

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। সম্প্রতি কয়েকটি আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ঘোষিত ফলাফল বাতিল ও পুণরায় নির্বাচনের দাবীতে মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করলে এতে পুলিশ বাঁধা দেয়।

নেতাকর্মীরা রাস্তায় বের হতে না পেরে দলীয় কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। নেতা-কর্মীদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ এসে বাঁধা দেয়।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান আলী, উপজেলা যুবদলের সভাপতি এরশাদুল হাবীব নয়ন প্রমূখ বক্তব্য রাখেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা