সারাদেশ

 ভোলায় নৌযান শ্রমিক ধর্মঘটে স্থবির কার্যক্রম  

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায় লক্ষ্যে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের মালামাল ভোলার খালপাল এলাকায় খালাস করা হলেও বেলা গড়ার সাথে সাথে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভোলার খালে থাকা প্রায় অর্ধশত পণ্যবাহী নৌযানের শ্রমিকরা অনেকেই ধর্মঘটের বিষয়ে অবগত নয় বলে জানান। আর যারা জানেন তারা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য আনতে গিয়ে বিপাকে পড়েছেন। ধর্মঘটের কারণে অনেক স্থান থেকে তাদের মালামাল ভোলায় আসতে বাধাগ্রস্ত হচ্ছে।

নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে ভোলার পণ্যবাহী নৌযান কার্যক্রম। তাদের দাবি, নৌযান শ্রমিকদের খাদ্য ফ্রি, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধ, ভারতগামী নৌযান শ্রমিককে ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা ও মার্কা, বয়া ও বাতি স্থাপনাসহ ১১ দফা দাবিতে সোমবার রাত থেকে সারাদেশের মতো দেশের নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা