সারাদেশ

সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন থেকে পুলিশের গাড়িতে ঢিল

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যাকান্ডের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এক পুলিশ কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্লাহ তাহের।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্যদের মানববন্ধন কর্মসূচি থেকে ঢিল ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা দ্রুত কেটে পড়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তান্নি। এরপর থেকে সিলেটজুড়ে প্রতিদিন জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা