সারাদেশ

কলেজের শিক্ষক-কর্মচারীদের অ্যডহক নিয়োগের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অ্যাডহক নিয়োগের দাবি জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য না করে সরকারিকরণের তারিখ থেকে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা শাখার সভাপতি সরকারি এমএ মজিদ কলেজ দিঘলিয়া খুলনার অধ্যক্ষ মির্জা নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সরকারি নর্থ খুলনা কলেজ তেরখাদার প্রভাষক (উদ্ভিদবিজ্ঞান) জিএম শাহিনুর রহমান, উপাধ্যক্ষ খান মোঃ রওশন আলী, সহকারী অধ্যাপক সরদার ইদ্রিস আলী, প্রভাষক মাহমুদ আক্তার, প্রভাষক জি এম সাইফুল ইসলাম, প্রভাষক মুসলিমা খানম, কোষাধক্ষ্য সমীর কুমার সাহা প্রমুখ।

মানববন্ধন শেষে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা