সারাদেশ

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুলাদীতে আ’লীগের বিক্ষোভ, অধ্যক্ষর কক্ষে তালা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) চরকালেখান ইউনিয়নে বিক্ষোভ করে তারা তালা ঝুলিয়ে দেন।

চরকালেখান ইউনিয়ন আওয়ালীগের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারী জানান, সোমবার ওই কলেজের প্রভাষক মহাদেব আচার্য্যের অবসরজনিত বিদায় অনুষ্ঠান ছিল। এতে অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সত্তার খান। কলেজের অধ্যক্ষ কবির হোসেন খান হলেন মুলাদী পৌর জাতীয় পার্টির আহ্বায়ক।

অনুষ্ঠানে কলেজের অপর প্রভাষক মো. ইউসুফ আলী তার বক্তৃতায় বঙ্গবন্ধুকে স্মরন করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অতিথি আব্দুস সাত্তার খান ও অধ্যক্ষ কবির হোসেন খান প্রভাষক ইউসুফ আলীর হাত থেকে মাইক কেড়ে নিয়ে বঙ্গবন্ধুকে কটুক্তি করে বলেন, ‘জিয়াউর রহমান ও তারেক জিয়া দেশের রত্ন ছিলেন, আমরাও তাদের নিয়ে কিছু বলতে পারি’।

আওয়ামীলীগের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারী বলেন, “এতে আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে আজ (মঙ্গলবার) বিক্ষোভ করে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। অধ্যক্ষর বিচার না হওয়া পর্যন্ত সেখানে আন্দোলন চলবে এবং তালা খোলা হবে না।”

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ কবির হোসেন বলেন, “এক প্রভাষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য বিএনপি নেতা সত্তার খান অংশগ্রহন করায় স্থানীয় আওয়ামীলীগ ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেছে ও তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছে।”

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা