সারাদেশ

ভোলা শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলে’র ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক । এসময় আরো উপস্থিত ছিলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন সহ শিশু এবং অভিভাবক বৃন্দ।

এসময় জেলা প্রশাসক বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকেরা ছোট্ট শিশু রাসেলকেও রক্ষা দেয়নি। তাকেও নির্মমভাবে হত্যা করে ঐ ঘাতকের দল। আজ রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর।

তিনি অভিবাবকদের প্রতি আহবান জানান শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের মধা বিকাশের জন্য খেলাধুলা এবং নানা সৃজনশীল কাজে উদ্ধুদ্ধ করতে। পরে শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি ভোলার আয়োজনে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা